স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের গৌরবপুর গ্রামে। স্বামী রাজেস আলি। তাদের বিয়ে হয় তিন মাস আগে। বিরস্থল পাথান পাড়ায় রহিমা খাতুনের সঙ্গে। এরপর বিয়ের এক মাস যেতে না যেতে রাজেস রহিমার উপর অত্যাচার শুরু করে। বুধবার সকালে অত্যাচারের সিমা ছারিয়ে যায়। আজ সকাল ৯ তা নাগাদ রহিমাকে তার বাবার বাড়ি থেকে রাজেস নিজে মোটরবাইকে করে নিয়ে বাড়ি আসছিলো। এরপর তারা রহিমার বাবার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়না দেয়। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার যেতেই একটি আম বাগানের কাছে বাথরুম যাবার নাম করে রাজেস গাড়ি থামায়। এরপরেই সে রহিমার উপর চাকু নিয়ে চরাও হয় এবং তাকে কোপাতে থাকে। রহিমার চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা ছুটে আসেই রাজেস সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রহিমাকে তড়িঘড়ি উধার করে চাঁচল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর রহিমার শরীরে সাত জায়গায় কোপান হয়। রহিমার বাবা তাজিমুল খান চাঁচল থানায় তার মেয়ের স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা